প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, বিশ্বকাপ শেষ হওয়ার পর, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা যাচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডারকে নিয়ে একাধিক ক্লাবের মধ্যে আগ্রহ ছিল। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব ইন্টার মায়ামি ছাড়াও এলএ গ্যালাক্সিও তাকে দলে ভেড়োনোর চেষ্টা চালিয়েছে। এছাড়া সৌদি প্রো লিগ থেকেও প্রস্তাব ছিল। তবে, শেষ পর্যন্ত তিনি লিওনেল মেসির ক্লাবের জন্য বেছে নিয়েছেন।
বিশ্বস্ত ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে তিনি মায়ামিতে যোগ দেবেন।
গত মৌসুম শেষে অবসর নেয়া সার্জিও বুসকেতসের শূন্যতা এখনো পূরণ করতে পারেনি ইন্টার মায়ামি। ডেভিড আয়ালা ও ইয়ানিক ব্রাইটকে দলে আনা হলেও, মাঝমাঠে কাঙ্ক্ষিত স্থিতি পায়নি দলটি। সেই সমস্যা সমাধানে ক্যাসেমিরোকে আদর্শ সমাধান হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে, ক্যাসেমিরো শুরুতে ‘ডিজাইনেটেড প্লেয়ার’ চুক্তিতে যোগদান করবেন না। বর্তমানে মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামের মাধ্যমে মায়ামির তিনটি ডিপি স্থান পূর্ণ রয়েছে। ভবিষ্যতে নতুন চুক্তির মাধ্যমে তার বেতন কাঠামো পরিবর্তনের সুযোগ থাকছে।
এদিকে, বিশ্বকাপ চলাকালেই আরও কয়েকজন তারকা ফুটবলার এমএলএসে যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি তারকা গ্রিজম্যান ইতোমধ্যে অরল্যান্ডো সিটিতে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। অন্যদিকে, রবার্ট লেভানডোভস্কি শিকাগো ফায়ারে যাওয়ার কাছাকাছি বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন