প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের পিলারের সঙ্গে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কা লেগে দুই জন আহত হয়েছেন।
এটি শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঘটে। ফার্মগেট মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিলারের সঙ্গে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার ফলে বিআরটিসির দোতলা বাসের ছাদের অংশ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেটে নামার র্যাম্পের একটি পিলারের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি পিলারের গা ঘেঁষে যাওয়ার সময় ছাদের অংশ পিলারে ধাক্কা লাগে। এর ফলে বাসটির দ্বিতীয় তলায় যারা ছিলেন, তাদের মধ্যে দুজন আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে ট্রাফিক পুলিশ বিষয়টি সামলানোর জন্য সেখানে পৌঁছে বাসটিকে সরিয়ে ফেলায় যানচলাচল স্বাভাবিক হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন