ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার যুবক বললেন, ‘স্ত্রীকে জানাবেন না আমি বেঁচে আছি’


ধ্বংসস্তূপ থেকে উদ্ধার যুবক বললেন, ‘স্ত্রীকে জানাবেন না আমি বেঁচে আছি’

যুবক হার্নান আলবার্টো গিল ফ্লোরেসকে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযানের পর উদ্ধার করা হলো। মৃত্যুকে খুব কাছে থেকে দেখা সত্ত্বেও তিনি বেঁচে ফিরলেন। ধ্বংসস্তূপ সরিয়ে যখন প্রাণের খোঁজ চলছিল, তখনই উদ্ধারকারীরা গিলের হদিস পান। কিন্তু তাঁকে উদ্ধার করা সহজ কাজ ছিল না, বলে জানিয়েছেন এক উদ্ধারকারী। বহুতলের ভেঙে পড়া কংক্রিটের জঙ্গল সরিয়ে গিলকে উদ্ধার করতে ১০০ ঘণ্টারও বেশি সময় লাগেছে। উদ্ধারকারী দলের সদস্য মিনইয়ার কোলাডো সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যখন গিলকে উদ্ধার করলাম, তখন তিনি ক্ষীণ কণ্ঠে বারবার একটি কথাই বলছিলেন, আমি বেঁচে আছি, এ কথাটা স্ত্রীকে জানাবেন না।’ কোলাডো জানান, নতুন জীবন পাওয়ার পরও গিলের এ ধরনের অনুরোধ শুনে উদ্ধারকারীরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। গিলের এই কথার কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, ‘আমি এখন বেঁচে আছি ঠিকই, কিন্তু কতক্ষণ বাঁচব তারও তো নিশ্চয়তা নেই! তাই স্ত্রীকে না জানানোই ভালো।’ তবে গিলের বেঁচে ফেরার খবর তাঁর স্ত্রী গুসবিমান গোনজালেজের কাছে পৌঁছে গিয়েছিল। আট দিন ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন গিল, বাঁচার জন্য মরিয়া চেষ্টা করে গিয়েছেন। গিল উল্লেখ করেন, ‘একটা সময় মনে হয়েছিল, উদ্ধারকারীরা হয়তো আমার কাছে পৌঁছোতেই পারবেন না। আমি যে এখানে আটকে রয়েছি, কেউ জানতেই পারতেন না। ঈশ্বরের কৃপায় আমি বেঁচে ফিরলাম।’ গত ২৪ জুন দুই দফায় ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ভেনেজুয়েলায়। প্রথমটির কম্পনমাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫। এতে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজ চলছে। এবং যখন সেই খোঁজ চলছিল, তখনই ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে থেকে জীবিত অবস্থায় গিলকে পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গিল স্থানীয় একটি বহুতল শপিং মলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ভূমিকম্পের সময়ে তিনি শপিং মলের বেসমেন্টে ছিলেন। পুরো শপিং মল কম্পনের ফলে ধসে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটকেন্দ্রের দরজায় তালা, শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ভোটকেন্দ্রের দরজায় তালা, শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়ার বিষয়ে জুমার নামাজের বিরতির সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আরমান–মুক্তি প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা অভিযোগ করেছেন, ভোটকক্ষের ভেতরে কয়েকজনকে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া সর্ম্পকে প্রশ্নের জন্ম দিচ্ছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি অভিযোগ করে বলেন, 'এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে বিরতি দেওয়া হলো—এটা কেমন নিয়ম? তাঁদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।'

ঘটনার একপর্যায়ে ভোটকক্ষের ভেতর থেকে এক নিরাপত্তারক্ষী বের হতে দেখা যায়। পরে তিনি বলেন, 'আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে, সেটা বুঝতে পারিনি।'

তবে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ভোটকক্ষের ভেতরে কোনো অনিয়মের সুযোগ ছিল না। তার ভাষ্য, 'এ ধরনের কিছু ঘটার কোনো সুযোগ নেই। ভোটকক্ষের ভেতরের সবকিছুই প্রজেক্টরের মাধ্যমে দেখা যাচ্ছে।'

শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।

এরপর আবারও শুরু হয় ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার হলেন ৫৭৩ জন। তবে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিকের মত ভোট পড়ে গেছে বলে খবর রয়েছে।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওরের মাছের জন্য প্রয়োজনীয় সব কাজ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


হাওরের মাছের জন্য প্রয়োজনীয় সব কাজ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, হাওরের মাছের উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে।

তিনি বলেন, ‘হাওরের মাছের জন্য যেসব কাজ করলে আপনাদের উপকার হবে, আমরা সবই করব। তবে এ জন্য আমাদের সময় দিতে হবে। মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিয়ম মানতে হবে।’

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা খেলার মাঠে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১৬ টন পোনা মাছ হাওরে অবমুক্ত করা হয়েছে বলেও জানান।

তিনি আরো বলেন, ‘দয়া করে কেউ ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না। আপনাদের আর কিছু চাইতে হবে না, রাস্তাঘাটসহ সব উন্নয়ন করা হবে।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরকে স্থানীয় এলাকার ‘মা-মাটি ও মানুষের নেতা’ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন এবং এলাকার উন্নয়নে কাজ করছেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এই এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হবে। চার মাস মাছ ধরা থেকে বিরত থাকলে এই এলাকার মানুষের অভাব-অনটন দূর হবে। আমি যখনই জেলে গিয়েছি, আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর পাশে থেকেছেন। আজ আমরা তার এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষ এখনো এই এলাকায় বসবাস করেন।

এই এলাকার উন্নয়নে যা প্রয়োজন, আমি তা করব ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীমসহ অনেকে।

পরে পোনামাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ‘শীর্ষ ছিনতাইকারী’ মুন্নাসহ ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


চট্টগ্রামে ‘শীর্ষ ছিনতাইকারী’ মুন্নাসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের অন্যতম শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মহিউদ্দিন মুন্নাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের চকবাজার থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহিউদ্দিন মুন্না (৩০), মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

ওসি নূর হোসেন মামুন বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো জানান, গ্রেপ্তার মহিউদ্দিন মুন্নার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। ঐসব মামলার মধ্যে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি সাজা ভোগ করেছেন, আর কিছু মামলার এখন বিচারাধীন অবস্থা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার সমাজের প্রতি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করার জন্য ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ করছে।

সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান সমৃদ্ধ করার লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের আওতায় শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম অঙ্গীকার। এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময়, প্রতিমন্ত্রী ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%