প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাপানে এশিয়ান গেমসের শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান নারী ক্রিকেট দলের অধিনায়ক। বর্তমানে জাপানে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার, যেখানে ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান গেমস অভিযান শুরু করবে।
জানা গেছে, অধিনায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে জ্যোতি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি ইমেইল পাঠিয়েছেন। ২০২২ সালে জ্যোতি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব গ্রহণ করেন এবং এই ফরম্যাটে দেশের সর্বাধিক ম্যাচ খেলা অধিনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেন।
জ্যোতি তার বক্তব্যে জানিয়েছেন, নেতৃত্বের অতিরিক্ত চাপ কমিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগী হতে চান। যদিও তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন, বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন