প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি সবচেয়ে ভয়াবহ। অন্যান্য বিপর্যয়ের ক্ষেত্রে সাধারণত কোনো না কোনো সতর্কবার্তা পাওয়া যায়, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এরকম পূর্বাভাস প্রায়ই পাওয়া যায় না। এর ফলে মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে জান-মালের ক্ষতি হয়ে যায়।
ইসলামি দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গভীর সতর্কবার্তা। তাই এমন পরিস্থিতিতে মানুষের কর্তব্য হল দ্রুত তাওবা করা এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা, সেইসাথে ইস্তিগফার ও স্মরণে মগ্ন থাকা।
গুনাহ ও অন্যায়ের এই সতর্কবার্তা হলো ভূমিকম্প। হজরত আলি বিন আবি তালিব (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাত যখন ১৫টি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের ওপর বিপদ-আপদ নেমে আসবে। এক প্রশ্নের উত্তরে আল্লাহর রসুল বলেন,
إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَعَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيكَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلُبِسَ الْحَرِيرُ وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا
যখন গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানাত লুটের সম্পদে পরিণত হবে, জাকাত জরিমানা হিসেবে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের প্রতি অবাধ্য হবে, বন্ধুর সঙ্গে ভালো আচরণ করা হবে কিন্তু পিতার সঙ্গে খারাপ আচরণ করা হবে, মসজিদে শোরগোল হবে, তখন সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা।
কোন ব্যক্তিকে তার অনিষ্টতার কারণে সম্মান করা হবে, মদ পান করা হবে, রেশমি বস্ত্র পরিধান করা হবে, নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে, বাদ্যযন্ত্রের বিস্তার হবে এবং এই উম্মতের শেষ সময়ে লোকেরা তাদের পূর্ববর্তী যুগের লোকদের অভিসম্পাত করবে। তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে। (তিরমিজি, হাদিস : ২২১০)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন