প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে দৈনন্দিন জাহাজ চলাচল ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে মাত্র নয়টি নৌযান পারাপার করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সাতটি পণ্যবাহী জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। অন্যদিকে, মাত্র একটি ট্যাংকার এবং একটি কার্গো জাহাজ ওমান উপসাগরের দিকে বেরিয়ে গেছে।
জাহাজ চলাচলের এই স্থবির চিত্র, মাত্র পাঁচ মাস আগের পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ বিপরীত। লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য বলছে যে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পূর্বে, এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ চলাচল করত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে রপ্তানির অন্যতম প্রধান এই চ্যানেলটিতে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইরান এরই মধ্যে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে খবর এসেছে।
নিরাপত্তাহীনতার পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে ‘জিপিএস স্পুফিং’ বা নেভিগেশন ব্যবস্থায় কারসাজির আতঙ্কও বিরাজ করছে। এর মাধ্যমে জাহাজের সম্প্রচারিত অবস্থানকে পরিবর্তন করে ভুল জায়গায় দেখানো হচ্ছে। কয়েক মাস ধরে চলা এই কারসাজির কারণে অনেক সময় জাহাজের স্থানাঙ্ক কয়েক ডজন মাইল দূরে দেখানো হচ্ছে। ফলে এই জলপথে জাহাজ চলাচলের ওপর নজরদারি করা এখন আরও কঠিন হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন