ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত


কুড়িগ্রামে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্মৃতি স্তম্ভে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ, রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বৃক্ষমেলায় বন বিভাগের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম, প্রদর্শনী ও তথ্যসেবা প্রদান করা হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, মেলাটি নির্ধারিত সময় (২৬ জুলাই- ১ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে জেলার ২৮টি নার্সারীর স্টল অংশ নিয়েছে। পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায়, সংস্থাটির নতুন জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকার।

রোববার (২৬ জুলাই) তারিখে ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের নতুন জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে বদলি করা হলো।

এছাড়া, নির্বাচন কমিশনের পূর্ববর্তী জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এই পরিবর্তনের আগে, সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ তুলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড, পরিবারের ভরণপোষণের নির্দেশ ইউএনওর

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড, পরিবারের ভরণপোষণের নির্দেশ ইউএনওর

দেওয়ানগঞ্জের জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদক সেবনের দায়ে পুলিশ ছাবেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে।

রোববার (২৬ জুলাই) সকালে মাটিয়াখোলা এলাকায় পৌর অঞ্চলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ এবং ১০(৫) উপধারার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত করে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় মানবিক দিক বিবেচনা করে ছাবেদের পরিবারের জন্য এক মাসের ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন ইউএনও।

তিনি জানান, দেওয়ানগঞ্জে তার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক ও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি এছাড়াও উল্লেখ করেন যে, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা চূড়ান্ত পর্যায়ে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা চূড়ান্ত পর্যায়ে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মুক্ত বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা খুব শিগগিরই শেষ হওয়ার আশা করা হচ্ছে।

আজ (রোববার) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে দেশের রপ্তানি বাজার সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, পাশাপাশি বিদ্যমান বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখতে এফটিএসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মুক্তাদির বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরের জন্য আগামী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। তার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব চুক্তি রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে সহায়তা করবে, বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রূপান্তর আরও সহজ করবে।

তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের বাণিজ্য কূটনীতি এবং গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে চলমান আলোচনা রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশের দীর্ঘমেয়াদি রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ রোগী

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪৩ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া গত এক দিনে নতুন করে ৪৫৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%