প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বন্যাকবলিত ২০০টি পরিবারের মাঝে বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই সহায়তা প্রদান করেছে। ১১ জুলাই রবিবার উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোনাপাড়া গ্রামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস। এছাড়া উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অনুষ্ঠানে বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবির এই কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন