প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের ছুটিতে কিশোর-কিশোরীদের এক জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডেভেনপোর্ট শহরের একটি ভাড়া নেওয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানিয়েছেন, ১৬ বছর বয়সী এক কিশোরীর জন্মদিন উপলক্ষে বুধবার রাতে পার্টির আয়োজন করা হয়েছিল। এতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন। পার্টিতে মদ্যপানের আয়োজন ছিল। এক পর্যায়ে ১৮ বছর বয়সী ওরাল গ্লক ওয়াকার জুনিয়র প্রথমে গুলি চালান। পরে অন্য একজন পাল্টা গুলি চালালে ওয়াকার নিহত হন।
আহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীর বুকে গুলি লাগে। তার অবস্থা গুরুতর হলেও চিকিৎসকেরা বেঁচে যাওয়ার আশা করছেন। আহত অন্যদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে রয়েছে।
ঘটনার তদন্তে বাধা দেওয়ার অভিযোগে জন্মদিনের আয়োজক কিশোরীর ৪৫ বছর বয়সী মা ব্রায়ানা জ্যাকসকে গ্রেপ্তার করা হয়েছে। শেরিফ বাড়িটি ভাড়া দেওয়ার ঘটনায় বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানটির অবহেলার অভিযোগও তুলেছেন।
বাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়ম ভেঙে পার্টির আয়োজন করা হয়েছিল। বুকিং দেওয়া ব্যক্তিকে তাদের সেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।
সূত্র: এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন