প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ফরিদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ফরিদা বেগমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত আব্দুল হাশিমের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন