০১:৪৫ পি.এম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানকালে তিনি এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে মির্জা ফখরুল আরও যোগ করেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করার জন্য আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন