প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশি ফোন নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে গুলি, হামলা, ভাঙচুর এবং এমনকি আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে। জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন ফার্মেসি ও কুরিয়ার সার্ভিসও এই সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। রাজধানীতে গত এক মাসে অন্তত ৩০টি হামলার ঘটনায় জিসান, ইমন, কিলার বাদল, মোশাররফসহ শীর্ষ সন্ত্রাসীদের নাম উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, এই শীর্ষ সন্ত্রাসীরা দেশের বাইরে অবস্থান করছে। তবে তাদের দুই শতাধিক সহযোগীকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১১ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে রাজধানীর হাতিঝিলের ওয়াপদা রোডের স্পিড টাচ ইন্টারনেট অফিসে মুখোশ পরা চার যুবক প্রবেশ করে। ভেতরে ঢুকেই একজন বিদেশি পিস্তল বের করে গুলি করতে শুরু করে। এই গুলিতে ২ জন আহত হন।
পালানোর সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। হামলার আগে ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেয়ার কারণে এই হামলা সংঘটিত হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার জানিয়েছেন, গত জুন মাস থেকে হাতিরঝিলে তিন সন্ত্রাসী টোকাই সুজন, মোল্লা জনি, গুজা বাদশা এবং সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের নেতা এবায়দুল বেপারীর নামে এককালীন ১০ লাখ টাকা এবং মাসিক এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
অভিযুক্ত গুজা বাদশার খোঁজে হাতিরঝিলে উলন রোডে যায় সময় সংবাদ। বাদশার বাসার একাধিক ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, তিনি এলাকায় নিয়মিত দেখা গেলেও তার বাসা কোথায়, তা কেউ জানে না।
গোয়েন্দাদের মতে, শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ জামিনে এসে চাঁদাবাজি শুরু করেছিলেন। অপর শীর্ষ সন্ত্রাসী জিসান গুজা বাদশা ও মোল্লা জনি পলাশকে হত্যা করে এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এই কারণে পলাশ হত্যা মামলায় বাদশা দুই নম্বর আসামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন