প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, ওলামায়ে কেরামকে শুধু মসজিদের ইমামতি করা ছাড়া অন্য কিছু করতে হবে না, বরং তাদের জাতির ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি বলেন, যদি তারা সব ধরনের ভেদাভেদ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার ইমামতির দায়িত্ব নেন, তাহলে আমরা তাদের নেতৃত্বে কাজ করার জন্য প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গড়তে দেওবন্দী, আহলে হাদীস, সুন্নি, জামায়াতসহ সবাই একত্রে কয়েকটি বিষয়ের উপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি।
বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টন ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী বলেন, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে কোনো লাভ পাইনি, এমনকি বাকস্বাধীনতাও পাইনি। সরকারের উচিত হচ্ছে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, জাতীয় গণতান্ত্রীক পার্টির (জাগপার) মুখপাত্র রাশেদ প্রধান, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মামহবুবুল আলম, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আবুল কাসেম কাসেমী, আলী মাকসুদ খান মামুন, রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ প্রধান মন্তব্য করেন, দেশে আজ বাক স্বাধীনতারও অভাব রয়েছে, তার প্রমাণ হচ্ছে নাসিরুদ্দীন পাটওয়ারীর উপর হামলাগুলো বিভিন্ন স্থানে হচ্ছে। তিনি বলেন, সরকার জুলাই সনদ নয়, নিজেদের নোট বাস্তবায়ন করতে ব্যস্ত। সকলেই বলছেন, অভ্যুত্থান আসবে, কিন্তু আমি বলি, তা নয়, সামনে বিপ্লব আসবে।
বক্তাগণ বলেন, আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে আপাতত কিছুই পাইনি এবং সামনে কিছু পাবো বলে আশাও রাখতে পারছি না। দেশে তেল, গ্যাসসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ বিফল। আমাদের জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বিপ্লবের জন্য প্রস্তত থাকতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন