প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাঙ্গাবালী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি—এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা। চিকিৎসাসেবা নিতে উপজেলার মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় যেতে হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত রাঙ্গাবালী উপজেলায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, “রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল চাই। হাসপাতাল স্থাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা বলেন, উপকূলীয় এই উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাঙ্গাবালীতে দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন