প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করার জন্য এক যানবাহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এই চালককে। বুধবার (১২ আগস্ট) বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় একটি যানবাহনের চালকের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে ১ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযানে অংশ নেন।
উম্মুল খায়ের সুমি অভিযানে সম্পর্কে জানান, পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন