প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েত দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (১১ জুন) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, পূর্বনির্ধারিত চুক্তি ও প্রক্রিয়া অনুসরণ করে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পুনঃনির্দেশিত করা হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ইরান এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
তাছাড়া, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি তাদের পক্ষ থেকে করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন