প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় এবং পরে থানায় নিয়ে দুর্ব্যবহারের বিষয়টি নিয়ে দিনভর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনাসংক্রান্ত আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার জন্য নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শনিবার রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সই করা এক আদেশের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকালের ঘটনায় নাঈম হাসানকে নির্যাতনের অভিযোগে পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) তিনজন সদস্যকে খুলশী থানার থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন