প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি ঘটনায় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাবা-মাকে মারধর ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে মো. ইমন (২০) নামে এক যুবককে তার বাবা নিজ হাতে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. ইমন জাজিরা উপজেলার বিকেনগর হাওলাদার কান্দি গ্রামের মঙ্গল বেপারীর ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার পাওনার টাকার জন্য তিনি প্রায় সময় তার বাবা-মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। পরিবারের সদস্যরা তাকে একাধিকবার বুঝিয়ে মাদক থেকে সুপথে ফেরানোর চেষ্টা করলেও তার আচরণে কোনো পরিবর্তন আসে নি।
সবশেষে অতিষ্ঠ হয়ে, বুধবার (১ জুলাই) দুপুরে বাবা মঙ্গল বেপারি নিজেই মাদকসহ ইমনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক উদ্ধারের পাশাপাশি বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়ে ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইমনকে এরপর কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন