প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনটি শুরু হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে। শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীগণ। এর মধ্যে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন। এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন