প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ৩ আগস্ট, ২০২৬ : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার সকাল থেকে শুরু করে জেলার বিভিন্ন স্থানে এই সব অভিযান পরিচালনা করে আসা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাদল হোসেন (৪০) কে গ্রেপ্তার করার হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ।
অভিযানের সময় এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। একইভাবে জেলার অন্য ৫টি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে যাচ্ছেন ওসি ওয়াহিদ পারভেজ।
তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং মাদক নির্মূলে পুলিশের এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বাসস’কে বলেন, আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। এসব অভিযানে স্থানীয় জনগণও আমাদের সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন