প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশ শিকার করার জন্য ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই মণ ইলিশ এবং এক লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে চারটি মামলায় ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে গিয়েছিল। দিনব্যাপী মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের অভিযান চলাকালে ৩৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়, যা পরে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ হওয়া এক লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটক ৩৪ জেলেকে চারটি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন