প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে নিয়ে গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আটক হওয়া আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশের ঝালখেতে কীটনাশক ছিটানোর সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা আব্দুল মান্নানকে আটক করে নিয়ে যান।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের দিকে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরপর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশি ওই কৃষক সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরে স্থানীয়রা আটক করে ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে সোপর্দ করেন।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক দুই দেশের নাগরিককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন