প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্ধ্যা হলে, হাতে ধূপ নিয়ে জেলা শহরের বিভিন্ন দোকানে ঘুরতে দেখা যায় শেরপুরের চকপাঠক এলাকার বাসিন্দা নয়নকে। এক দোকানে ধূপ দেওয়ার পর তিনি চলে যান অন্য দোকানে। এর বিনিময়ে তিনি ৫ থেকে ১০ টাকা পান। প্রায় দুই দশক ধরে এভাবে দোকানে দোকানে ধূপ দিয়ে অর্থ সংগ্রহ করছেন তিনি। প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই তার সংসার চলে। নয়নের ঘরে রয়েছে একটি মেয়ে।
স্থানীয় দোকানদার পারভেজ আলী মন্তব্য করেন, ‘নয়ন প্রতিদিন সন্ধ্যায় আমার দোকানে এসে ধূপ দিয়ে যায়। বিনিময়ে আমি তাকে ৫ থেকে ১০ টাকা দিই।’ অন্য এক দোকানদার রাসেল বলেন, ‘নয়নকে আমরা দীর্ঘদিন ধরে এভাবে দেখে আসছি। আমার দোকানেও সে ধূপ দিয়ে যায়। তাই তাকে ১০ টাকা করে দিই।’ স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, ‘নয়ন আমাদের এলাকার ছেলে। ছোটবেলা থেকেই তাকে ধূপ নিয়ে ঘুরতে দেখেছি। এখন দোকানে দোকানে ধূপ দিয়ে যে অর্থ পায়, তা দিয়েই তার সংসার চলে।’
নয়ন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে ধূপ নিয়ে ঘুরে বেড়াই। দোকানে দোকানে ধূপ দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই আমার সংসার চলে।’ দুই দশক ধরে ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে নয়নের জীবনসংগ্রাম। প্রতিদিনের আয়ই তার কাছে পরিবারের প্রয়োজন মেটানোর ভরসা। শহরের ব্যস্ততার আড়ালে এভাবেই নীরবে কাটছে তার জীবন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন