প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি উল্লেখ করেছেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য দেশপ্রেম থাকা আবশ্যক। তিনি সকল শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার কাউখালী উপজেলার সরকারি কাউখালী কলেজের অডিটোরিয়ামে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। শিক্ষার্থীদের অটোপাসের মাধ্যমে শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে ভালো মানুষ হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন