প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দগ্ধ ছাত্রীরা হলেন—জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। তাদেরকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ পাঁচ ছাত্রীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
রাত ১২টার দিকে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই তিন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, সুমাইয়া ও আসিয়ার মধ্যে একজনের শরীরের ১৩ শতাংশ এবং অপরজনের ৭ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আহত হন। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, রোববার সকালে দগ্ধ ছাত্রীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন