প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মা হচ্ছেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। একজন শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। এ উপলব্ধিকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলায় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসবমুখর একটি পরিবেশে ‘মা সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম. সিদ্দিক-উজ-জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু এবং অভিভাবক সদস্য সৈয়দ রাশেদুজ্জামান।
মায়েদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ফারজানা ইয়াসমিন রুবা। এই আয়োজনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের মায়েরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী নাঈমা হাসান তন্দ্রা ও জান্নাতুল ফেরদৌস জয়ীতার মায়ের হাতে ‘গর্বিত মা’ সম্মাননা স্মারক তুলে দেন।
এই আয়োজনে মা, শিক্ষক ও বিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথিরা। মা সমাবেশ স্মরণীয় করে রাখতে বিদ্যালয় সবুজ চত্বরে ১টি শিউলি ও ১টি জবা ফুলের চারা রোপণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন