প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
ছারছীনার পীর ছাহেব একটি অভিনন্দন বার্তায় উল্লেখ করেন যে, "রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সম্মানের বিষয়।" তিনি নবনির্বাচিত মহামন্য রাষ্ট্রপতির জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
এছাড়াও, তিনি আশা প্রকাশ করেন যে, "মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যায়, ইনসাফ, সততা ও দেশপ্রেমের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করবেন।" একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান রেখে ইসলাম, দ্বীন ও ইসলামী আদর্শের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন এবং দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা দেশের নাগরিকদের।
ছারছীনার পীর ছাহেব আরও বলেন, "রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে দেশে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠিত হওয়া জরুরি।" তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন নবনির্বাচিত রাষ্ট্রপতি আমানতদারির সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তাওফিক পান এবং তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকে সফল ও কল্যাণময় করার জন্য তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন