প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে অবস্থিত ফাইবার অপটিক কেবল ও লিথিয়াম ব্যাটারি প্যাক উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি সমন্বিত ইআরপি সফটওয়্যার বাস্তবায়নের কাজ শুরু করেছে।
এই উদ্দেশ্যে বুধবার (৪ নভেম্বর) প্রযুক্তি প্রতিষ্ঠান ই-জেনারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে লিও আইসিটি ক্যাবলস। চুক্তির মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে লিও আইসিটি ক্যাবলস ইন্টারনেট অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চয়ের জন্য বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরি করছে। প্রতিষ্ঠানটির ফাইবার অপটিক কেবল ব্রডব্যান্ড ও ডেটা যোগাযোগের নেটওয়ার্কে ব্যবহৃত হয়। একই সঙ্গে কালিয়াকৈরের কারখানায় স্বয়ংক্রিয় রোবোটিক উৎপাদন লাইনে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক তৈরি করা হচ্ছে। এসব ব্যাটারি প্যাক সৌরবিদ্যুৎ, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা এবং ব্যাকআপ পাওয়ার ব্যবহারের জন্য উপযোগী।
সমন্বিত ইআরপি চালু হলে কাঁচামাল সংগ্রহ, মজুদ, উৎপাদন, বিক্রয়, হিসাব ও প্রশাসনিক কার্যক্রম একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আসবে। এতে কাঁচামালের মজুত থেকে উৎপাদন ও বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য এক জায়গা থেকে দেখা যাবে। একই সঙ্গে বিভাগগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজতর হবে এবং দৈনন্দিন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে।
ফাইবার অপটিক কেবল ও লিথিয়াম ব্যাটারি প্যাকের উৎপাদন পরিকল্পনা, মজুদ ব্যবস্থাপনা এবং সরবরাহের মধ্যে সমন্বয় বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সমন্বিত তথ্যের ভিত্তিতে উৎপাদন ও সরবরাহের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হলে প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম আরো দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন