প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সংবাদ সম্মেলন করেছে। আন্তর্জাতিক এক দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটিকে দলটির নেতারা মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ৭ জুলাই একটি জাতীয় দৈনিক ইনকিলাব এর অনলাইন সংস্করণে প্রকাশিত “গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার” শীর্ষক প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে।
তিনি বলেন, সংবাদটি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিবেদনে তার বা নির্দিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়নি। বিষয়টি যথাযথভাবে যাচাই না করে তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তীব্র নিন্দা জানান। শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মানিক হত্যা মামলায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. হাবিবুল ইসলাম খান শহিদের নাম নেই এবং নিহতের পরিবারের বক্তব্যেও তার সংশ্লিষ্টতায় কোনো অভিযোগ নেই।
বিএনপি নেতারা বলেন, হত্যা, নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট। মানিক হত্যাকাণ্ড একটি নিন্দনীয় ঘটনা। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত বলেও তারা জানান। এছাড়া, উপজেলা ও পৌর বিএনপি, র কোন নেতা বহিষ্কার হয়নি বলে দাবি করা হয়; যারা বহিস্কার হয়েছে তারা বিএনপির অঙ্গসংগঠনের নেতা।
তারা এই প্রতিবেদনের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। আগামীতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিষয়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও যাচাইকৃত সংবাদ প্রকাশ করা উচিত। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন