প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম নিজ বক্তব্যে বলেছেন, 'আমরা শুনতে পেলাম, ভারতের শিক্ষামন্ত্রী, যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই।' নাহিদ ইসলাম আরও বলেন, 'এটা দেশের বোরে বোরে তরুণরা জেগে উঠছে, যা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।'
তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে এগারো দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথাগুলি উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করেছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে সেখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম তারা জন রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে।' তিনি অব্যাহতভাবে বলেন, 'সত্তর শতাংশ জনগণের রায় দিয়েছে, সে রায়কে অবজ্ঞা করছে। যদি বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায় এবং ১৪ শত শহিদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।'
নাহিদ ইসলাম সংস্কার বনাম সংশোধন এর বিতর্ক নিয়ে বলেন, 'ঐকমত্য কমিশনে এটি শেষ হয়েছে। বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তারা একত্রিশ দফায় সংস্কারের কথা বলেছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কারের মূল নিয়ে গত সতেরো বছর আন্দোলন করেছে।'
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানাতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, 'ঢাকায় আজ তীব্র গ্যাস সংকট চলছে, এর আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং সিলিন্ডারের দামও বাড়িয়েছে। সবজির দাম দুইতিন গুণ হয়ে গেছে। বিএনপি সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনর আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনে করতে হবে।' তিনি সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগারো দলীয় জোটের সাথে থাকার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন