০৮:০২ পি.এম
সিরাজগঞ্জের কাজিপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র শিপন মিয়াকে (১০) উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোতালেব প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মোতালেব প্রামাণিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: জাসাসের প্রভাববলয়ে বরিশাল শিল্পকলা একাডেমি? সাংস্কৃতিক সংগঠনের পরিচয় নিয়েও প্রতারণার অভিযোগ
অপহরণের শিকার শিশু শিপনের মা বীথি খাতুন (৩০) জানিয়েছেন, গত রবিবার মোতালেব প্রামাণিক শিপন মিয়াকে তার স্কুল ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে অপহরণ করেন। স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পর শিপন বাড়িতে না ফেরায় তিনি এবং তার পরিবার শিপনকে খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে শিপনের সহপাঠীরা জানায়, একজন ব্যক্তি শিপনকে নিয়ে গেছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত শিপনের মায়ের নম্বরে মোতালেব ফোন করেন। তিনি শিপনকে পেতে প্রথমে ৫ লাখ টাকা দাবি করেন। কিছুক্ষণ পর আবার ফোন করে শিপনের মুক্তির বিনিময়ে মোতালেব তার প্রাক্তন স্ত্রী বিলকিছকে তার হাতে তুলে দিতে বলেন।
শিপনের বাবা সবুজ মিয়া (৩৬) জানান, অপহরণকারী মোতালেব তার বোনের প্রাক্তন স্বামী। মোতালেব এর আগেও জেলে ছিলেন। জেলে থাকার সময় গত বছরের ডিসেম্বর মাসে সবুজের বোন তাকে ডিভোর্স দেন। পরে তার বোনের অন্য জনের সঙ্গে বিয়ে হয়। এসব জানা সত্ত্বেও মোতালেব তার বোনের পিছু ছাড়ছেন না।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দরপত্র খোলার অনুষ্ঠান
ছেলেকে অপহরণের পর সবুজ মিয়া পুলিশের দ্বারস্থ হন।
কাজিপুর থানার এসআই (নিরস্ত্র) রাফেল চাম্বুগং জানিয়েছেন, অভিযোগ পেয়ে গত ১০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শিপনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মোতালেবকে মঙ্গলবার (১১ আগস্ট) আলাদতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন