প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের উদ্দেশ্যে, সৌদি আরব সাময়িকভাবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। একইসঙ্গে, এই তিন দেশ থেকে আগত যাত্রীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশের অনুমতি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একটি প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কেবল সরাসরি ওই তিন দেশের নাগরিকদের জন্য নয়, সেইসাথে তৃতীয় কোনো দেশের ভ্রমণের মাধ্যমে আসা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যারা সৌদি আরবে প্রবেশের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সাথে মিলিতভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও, ইবোলা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা যাত্রীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসব সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম শক্তিশালী করা।
ওয়েকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাবে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সুপারিশ হালনাগাদ করবে।
একইসাথে জনস্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন