প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় গতকাল থেকে আইন প্রয়োগ শুরু করেছে সিটি করপোরেশন। রাজ্যে কোথাও লার্ভা পাওয়া গেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নগর ভবনে 'প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বার বার অনুরোধ করার পরও নগরবাসীর সচেতনতা বাড়ছে না। বিভিন্ন বাসাবাড়িতে এখনও অনেক লার্ভা মিলছে। জনসচেতনতা ছাড়া একটি বাসযোগ্য নগর গড়া সম্ভব নয়।
ফুটপাতের ফুডকোর্টে যদি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা না করা হয়, তবে জরিমানা করা হবে বলে তিনি জানিয়েছেন।
আব্দুস সালাম বলেন, কলেরার ঝুঁকি বিবেচনায় নিয়ে ঢাকার লালবাগ, গেন্ডারিয়া, কেরানীগঞ্জ এবং কদমতলীর এক বছরের বেশি বয়সীদের কলেরার ওরাল টিকার আওতায় আনা হবে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্য সুরক্ষা মেনে চললে কলেরা প্রতিরোধ সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন