প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯৮৬-এর মেক্সিকো বিশ্বকাপে অংশগ্রহণের ৪০ বছর পরে ইরাক আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকায়। বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ আসরে নিজেদের প্রথমবারের মতো উপস্থিতিতে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক দলটি গ্রুপপর্বের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল। তবে এবারে তারা সেসব হতাশাজনক স্মৃতিকে কল্পনার সাগরে ডুবিয়ে কিছু ভালো করার প্রত্যাশা করছে।
এবারের লক্ষ্যে, গতকাল (১ জুন) শক্তিশালী একটি দল ঘোষণা করেছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। ২৬ সদস্যের এই দলের বেশ কিছু খেলোয়াড় ইউরোপের নানা ক্লাবে খেলেন, এবং দলটির মধ্যে এমএলএসে খেলা ফুটবলাররাও রয়েছেন। ইরাকের ডাগআউটে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রধান কোচ আর্নল্ড ২০২২ সালের কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেছিলেন।
এবারের বিশ্বকাপে ইরাকের গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইরাকের পাশাপাশি টুর্নামেন্টের দুই ডার্ক হর্স নরওয়ে ও সেনেগালও রয়েছে।
বিশ্বকাপে ইরাকের তারকাদের মধ্যে আছেন:
এশিয়ান বাছাইপর্বে ইরাকের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আয়মেন হুসেন। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার আটটি গোল করেছেন। এছাড়া, বলিভিয়ার বিপক্ষে প্লে-অফের ফাইনালে জয়সূচক গোল করে ইরাককে উত্তর আমেরিকার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছেন।
অন্য ফরোয়ার্ড আলী আল-হামাদি সেই ম্যাচে প্রথম গোলটি করেছিলেন। তিনি প্রথম ইরাকি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার রেকর্ড গড়েছেন; গত মৌসুমের জন্য তিনি ইপসসুইচ টাউনের হয়ে খেলেছিলেন।
মিডফিল্ডে সৃজনশীলতার অন্যতম ভরসা হলেন আমির আল-আম্মারি। সেই সাথে রয়েছেন জিদান ইকবাল, যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে এবং বর্তমানে নেদারল্যান্ডসের এফসি উট্রেখটের হয়ে খেলছেন।
২০২৬ বিশ্বকাপে ইরাকের গ্রুপপর্বের সূচি হল—
১৬ জুন, রাত ৪টা: ইরাক বনাম নরওয়ে — ফক্সবোরো, যুক্তরাষ্ট্র;
২২ জুন, রাত ৩টা ৫ মিনিট (ইডিটি): ফ্রান্স বনাম ইরাক — ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র;
২৬ জুন, রাত ১টা: সেনেগাল বনাম ইরাক — টরন্টো, কানাডা।
ইরাকের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড নিম্নরূপ:
গোলরক্ষক: ফাহাদ তালিব (আল তালাবা), জালাল হাসান (আল জাওরা), আহমেদ বাসিল (আল শর্তা);
ডিফেন্ডার: হুসেন আলী (পোগোন্ শেচিন), মানাফ ইউনিস (আল শর্তা), জাইদ তাহসিন (পাখতাকর), রেবিন সুলাকা (পোর্ট), আকাম হাশেম (আল জাওরা), মারকাস দোসকি (ভিক্টোরিয়া প্লাজেন), আহমেদ ইয়াহিয়া (আল শর্তা), জাইদ ইসমাইলি (আল তালাবা), ফ্রান্স পুত্রোস (পারসিব বান্দুং), মোস্তফা সাদুন (আল শর্তা);
মিডফিল্ডার: আমির আল-আম্মারি (ক্রাকোভিয়া), কেভিন ইয়াকুব (এজিএফ), জিদান ইকবাল (উট্রেখট), আমির শের (সার্পসবর্গ), ইব্রাহিম বায়েশ (আল ধাফ্রা), আহমেদ কাশেম (ন্যাশভিলে এসসি), ইউসেফ আমিন (এইকে লারানাকা), মার্কো ফারজি (ভেনেজিয়া);
ফরোয়ার্ড: আলী জসীম (কোমো), আলী আল-হামাদি (ইপসউইচ টাউন), আলী ইউসেফ (আপোলন লিমাসল), আয়মেন হোসেন (আল কারমা) এবং মোহানাদ আলী (দিব্বা)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন