প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ব্যস্ততম যাতায়াত কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গুলিস্তান এলাকায় যাত্রীদের মালামাল চুরি, ছিনতাই ও পরিবহন মালিকদের হয়রানি বন্ধের জন্য এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে যাত্রী ও পরিবহন শ্রমিকরা অংশ নিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে এই সমাবেশটি আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঘোষিত শ্রমিক কমিটির বিষয়ে আপত্তিও জানানো হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, গুলিস্তান বাস টার্মিনালের কমিটিতে প্রকৃত পরিবহন শ্রমিকদের বাদ দিয়ে কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই ও মলম পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
তারা আবারও দাবি করেছেন যে, বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে টার্মিনাল এলাকায় যাত্রীদের হয়রানি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পরিবহন মালিকরাও ক্ষতির সম্মুখীন হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা এবং মালামালের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবহনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব কমিটির নেতাদের ওপর বর্তায়।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার সময় গাড়িতে অগ্নিসংযোগ বা অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধেও কমিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে, যদি কোনো কমিটির বিরুদ্ধে চুরি, ছিনতাই বা অগ্নিসংযোগের মতো অভিযোগ ওঠে, তখন দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। জাহাঙ্গীর শিকদার আরও বলেন, যদি অভিযোগ প্রমাণিত হয় তবে কমিটি বাতিল করা উচিত এবং অভিযুক্তদের টার্মিনাল থেকে সরিয়ে দেওয়া উচিত। এছাড়া প্রকৃত পরিবহন শ্রমিকদের নিয়ে গুলিস্তানে নতুন একটি কমিটি গঠনের পক্ষেও মতামত দিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন