প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর শুভেচ্ছাদূত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
তাহসান পরিদর্শন করেন কুতুপালংস্থ ক্যাম্প ১ ইস্ট। সেখানে কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুন—তরুনীদের সঙ্গে অংশ নেন গ্রুপ আলোচনা।
রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “২৫ জুন সকাল ১১টার দিকে ক্যাম্প ১ ইস্ট—এ ইউএনএইচসিআর এর গুডউইল অ্যামবাসেডর, জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে।”
তাহসানের এই সফরের সময় একটি ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করা হয়, যেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ ও ভবিষ্যৎ সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অর্থবহ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তাদের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং পরামর্শ তুলে ধরেন।
ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিদর্শন, সম্প্রদায়ের মানুষের কথা শোনা এবংগঠনমূলক আলোচনায় অংশ নেয়ার জন্য আমরা গুডউইল অ্যাম্বাসেডরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ধরনের সফর আশা জাগায়, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করে এবং মর্যাদা ও সহমর্মিতার সঙ্গে বাস্তুচ্যুত জনগণের পাশে দাঁড়ানোর গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।”
এদিকে, দিনব্যাপি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বিভিন্ন কার্যক্রম দেখা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করা হবে।
বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা শরণার্থীদের মানবিক সেবায় পাশে দাঁড়িয়েছে।
২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তাহসান খান। ২০২১ সালে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় ইউএনএইচসিআর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন