প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি ছুটির দিনগুলোতে যখন সাধারণ কর্মব্যস্ততা থমকে যায়, তখনই জনসেবা এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কর্মমুখর এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। তিনি রহনপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৯ আগস্ট) নাগরিকসেবার মান নিশ্চিতকরণ এবং পৌর এলাকার চলমান উন্নয়নকাজে গতি ফেরাতে জিল্লুর রহমান রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ইউএনও জিল্লুর রহমান রাস্তাঘাট নির্মাণ, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের সুবিধা নিশ্চিতকরণের জন্য সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি কাজের গুণগত মান এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া, পৌর এলাকাকে আরও পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
ছুটির দিনেও আরাম-আয়েশ ত্যাগ করে মাঠপর্যায়ে ইউএনও-র এমন সক্রিয় উপস্থিতি, কর্মনিষ্ঠা এবং উন্নয়নকাজের প্রতি নিবিড় তদারকি স্থানীয় বাসিন্দাদের মধ্যে দারুণ উৎসাহ ও সন্তোষের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ তাঁর এই মানবিক ও জনবান্ধব মনোভাবের ভূয়সী প্রশংসা করছেন।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইইউজিআইপি প্রকল্পের সহকারী প্রকৌশলী শাহরিয়ার, উপ-সহকারী জুবায়ের আহমেদ, রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার ধারাবাহিক মনিটরিং এবং আন্তরিকতার ফলে রহনপুর পৌরসভার উন্নয়নকাজ আরও গতিশীল হবে এবং এটি একটি আদর্শ নাগরিকবান্ধব পৌরসভায় রূপ নেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন