প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এ রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে ফৌদ্দারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না, তা জানা প্রয়োজন। একইসঙ্গে আদালত জানতে চেয়েছেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এই বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না।
এর আগে একই বিষয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিল। আজ আদালত সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন