প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ২৬ জুন) জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন যাঁরা, তাঁরা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস। তিনি ২০১২ সাল থেকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি সৌদি সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার। এছাড়াও তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৪০ বছর ধরে গুরুত্বের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন ১৯৬০ সালে। মাত্র ১২ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর, ১৯৮৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
শায়খ আস-সুদাইস রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে, মাত্র ২৪ বছর বয়সে, তাঁকে কাবার ইমাম হিসেবে মনোনীত করা হয়।
মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম এবং কারি মসজিদে নববির খতিব শায়খ আলী আল হুজায়ফির পুত্র।
শায়খ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে কাজ করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন