প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন ওরফে দুলাল (৫০) নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুলাল জালশুকা কুমুদগঞ্জ রওজাতুল আত্ফাল নূরানী ও হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক। পাশাপাশি তাঁর একটি ফার্মেসি রয়েছে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি ওই ফার্মেসিতে কাজ করত।
শিশুটির বাবা সোহেল মিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে শিশুটি ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
স্থানীয় সূত্রের দাবি, দুলাল গত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বধলা জামায়াতে ইসলামীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন