প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে। প্রতিটি খুনের বিচার অনুষ্ঠিত হবে। প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। বিচারটি কোনো গোপন বিচার হবে না, বরং এটি হবে ন্যায়বিচার। রবিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। আইনমন্ত্রী মন্তব্য করেছেন, হাসিনার আমলে আমরা সাড়ে চার হাজারেরও বেশি সহযোগিকে হারিয়েছি। তাদেরকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ৭০০-এর বেশি সহযোদ্ধাকে গুম করা হয়েছিল। বিগত ১৭ বছরে বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। তিনি বলেন, এক-এগারোর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, যদি তিনি দেশ ছেড়ে যান তবে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে এবং রাজনীতি থেকে অব্যাহতি পাবে। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মাটি ছেড়ে যাননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর যেই দেশের মাটিতে আছে এবং যেখানে লাখো-কোটি সন্তান বাস করেন, সেই দেশ তিনি কখনো ছেড়ে যাননি। অন্যদিকে, আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন। তিনি আরো বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন