প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজ ও পরিবারে বিদ্যমান নানা কুসংস্কার, বিধি-নিষেধ ও লিঙ্গবৈষম্য দূর করার উদ্দেশ্যে নারীদের সক্ষমতা প্রমাণের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সম্পূর্ণ নারীদের উদ্যোগে ও পরিচালনায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ‘উজ্জয়িনী’ নামক নারী সংগঠনের সদস্যরা চাঁদা সংগ্রহ, মণ্ডপ সজ্জা, বাজারঘাট থেকে শুরু করে ঢাক বাজানো পর্যন্ত সব কাজই নিজ হাতে করছেন।
কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের মগড়া গ্রামের কর্মকার পাড়ায় অবস্থিত এই ব্যতিক্রমী পূজামণ্ডপটি এ বছর সাফল্যের সঙ্গে ১১তম বর্ষে পদার্পণ করেছে।
সমাজে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২০০২ সালে চার নারী সদস্যের হাত ধরে ‘উজ্জয়িনী’ সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সীমা কর্মকার (৪২) তাদের শুরুর সংগ্রামের কথা স্মরণ করে জানান, গ্রামের হিন্দু নারীদের পরিবার ও সমাজে নানামুখী বিধিনিষেধের মুখে পড়তে হতো। ঘোমটা ছাড়া বের হওয়া বারণ থেকে শুরু করে উচ্চশিক্ষায় বাধা—সবক্ষেত্রেই চলত বৈষম্য।
তিনি বলেন, ‘২০০২ সালে সম্মান শ্রেণিতে ভর্তির সময় আমাকে নানা বাধা মোকাবেলা করতে হয়। তখন গ্রামে নতুন আসা বধূ সীমা কর্মকার (৪৮), শিপ্রা পাল ও বুলবুলি কর্মকারকে নিয়ে আমরা চারজন মিলে ‘উজ্জয়িনী’ গড়ে তুলি। পরে সাধারণ নারী ও শিক্ষার্থীরা যুক্ত হন। ২০১৬ সালে পুরুষতান্ত্রিক মানসিকতাকে চ্যালেঞ্জ জানিয়ে সিদ্ধান্ত নিই, পূজার যাবতীয় কাজ আমরা নারীরাই করব। ২০১৬ সালের প্রথম পূজার সাফল্যের পর আমাদের আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যায়। এবার আমাদের আয়োজনের ১১তম বছর।’
গতকাল সোমবার দুপুরে মগড়া গ্রামের কর্মকার পাড়ায় গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে নারীরা অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি শেষে মণ্ডপে অবস্থান করছেন। দর্শনার্থীরা আসছেন দেবী দুর্গাকে দর্শন করতে, আর অন্যদিকে সানন্দে ঢাক বাজাচ্ছেন সংগঠনের নারী সদস্য নিজেই।
এ উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা উজ্জয়িনীর সব সদস্যকে শুভেচ্ছা শাড়ি উপহার দিয়েছেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি কাশীনাথ মজুমদার জানান, টাঙ্গাইল জেলায় এ বছর ১ হাজার ৩৫৭টি দুর্গাপূজার মণ্ডপ হলেও কালিহাতীর মগড়া গ্রামের এই আয়োজনটি পুরো জেলার মধ্যে একমাত্র নারীদের পরিচালিত ব্যতিক্রমী মণ্ডপ। নারীদের এই স্বাবলম্বিতা ও সাহসী উদ্যোগের জন্য ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটিকে পুরস্কৃতও করা হয়েছে।
টাঙ্গাইল থেকে পূজা দেখতে আসা সুব্রত কুমার তালুকদার বলেন, ‘অনেক পূজামণ্ডপ দেখেছি। শুধু নারীদের উদ্যোগে দুর্গাপূজা এই প্রথম দেখলাম। ভালো লাগল, নারীদের পূজার আয়োজন দেখে।’
মগড়া গ্রামের তুষার কর্মকার বলেন, এই গ্রামের নারীদের দুর্গাপূজার আয়োজন ভালো উদ্যোগ। এর মধ্য দিয়ে শুধু পূজা হচ্ছে না, নারীদের ক্ষমতায়ন ও সক্ষমতার বিষয়টিও জানান দিচ্ছে।
এ বিষয়ে পূজা কমিটির সভাপতি সীমা কর্মকার (৪৮) বলেন, ‘পূজার সব কাজ আমরা নারীরাই করি, শুধু পুরুষ পুরোহিত পূজা করেন। আমাদের সদস্যরা সবাই পূজার জন্য চাঁদা দিই। শুরুতে অনেকেই আমাদের এই আয়োজনকে ভালো চোখে দেখত না। এখন সবাই সহযোগিতা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন