প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন সম্পূরক প্রশ্নে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানালে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
তিনি মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে নদীপথে নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ তুলেন। ফরিদা ইয়াসমিন প্রথমে পানিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য শুরু করেন, তারপর নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন জানান। তখন স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কি না।
ফরিদা ইয়াসমিন জানান, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন। স্পিকার তখন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, মাননীয় প্রাণিসম্পদমন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ? কিছু উত্তর দিন।
জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাসতে হাসতে বলেন, 'মুরগি নিয়ে আছি, পুলিশ তো আমার হাতে নাই।' তার এই জবাবে সংসদে হাসির রোল পড়ে যায়। তিনি আরো বলেন, ওই এলাকায় যদি কেউ তার 'রিজার্ভের মাছ' ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন। তিনি বলেন, এছাড়া তার কিছূ করার নাই।
পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন