প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদ তিন বছরের চুক্তির মাধ্যমে অভিজ্ঞ হোসে মরিনহোকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এই মাধ্যমে ১৩ বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন পর্তুগীজ মরিনহো।
মরিনহো, যাঁর বয়স ৬৩ বছর, তিনি আলভরো আরবেলোয়ার স্থান গ্রহণ করেছেন। রিয়াল টানা দুইবার লা লিগায় বার্সেলোনার পিছনে থেকে দ্বিতীয় হওয়া ছাড়াও কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করেছে।
একটি বিবৃতিতে ১৫ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল জানিয়েছে, ‘আগামী তিন মৌসুমের জন্য অর্থাৎ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৩ জুলাই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতির শুরু দিনে মরিনহো রিয়ালে যোগদান করবেন।’
ফুটবলের অন্যতম সফল ম্যানেজার হিসেবে মরিনহোকে বিবেচনা করা হয়। বেনফিকা থেকে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। পর্তুগীজ লিগে অপরাজিত থাকা সত্ত্বেও লিসবনের এই ক্লাবটি মৌসুমটি তৃতীয় স্থানে শেষ করেছে। মরিনহোর ট্রান্সফার বাবদ রিয়াল মাদ্রিদ বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছিল।
মরিনহো এর আগে ২০১০-২০১৩ পর্যন্ত মাদ্রিদে ছিলেন। রিয়ালের হয়ে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন। মরিনহোর অধীনে প্রথম ক্লাব হিসেবে ২০১১-১২ মৌসুমে রিয়াল লা লিগায় ১০০ পয়েন্ট অর্জন করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন