প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, খেলাধুলাকে কখনোই রাজনৈতিক বা দলীয় স্বার্থে ব্যবহার করা হবে না। তিনি আরও বলেছেন, বিগত সরকারের সময় খেলাধুলাকে দলীয়করণ করার ঘটনা ঘটলে বর্তমানে সরকার সেই পথে হাঁটবে না; ক্রীড়াঙ্গনে কেবল মেধার সঠিক মূল্যায়ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনু্ষ্ঠিত জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কুমিল্লায় একটি আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের ঘোষণাও করেন।
মন্ত্রী আমিন উর রশীদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘খেলাধুলা সব দল ও মতের ঊর্ধ্বে। অতীতে খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকার খেলাধুলাকে কোনোভাবেই দলীয়করণ করবে না। বরং মেধাবী খেলোয়াড় তৈরিতে সব ধরনের সহায়তা দেয়া হবে।’
জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় কুমিল্লা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এই অর্জন পুরো কুমিল্লাবাসীর জন্য গর্বের। খেলোয়াড়দের জন্য যদি আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে।’
মন্ত্রী বলেন, বিভিন্ন স্কুল-কলেজের খেলার মাঠগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরে, জেলা স্টেডিয়ামের বাইরেও অনেক বড় বড় মাঠ রয়েছে। তবে যথাযথ পরিচর্যার অভাবে সেগুলো ব্যবহারের উপযোগী থাকছে না। এসব মাঠের উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজি আক্তার, এ কে এম কামরুজ্জামান, মো. কবির খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হুদা জেনু।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী কুমিল্লা জেলা দলের খেলোয়াড়, কোচ ও কলাকুশলীদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়া ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল ও কারাতেসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা সংবর্ধনায় অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন