প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় সংসদে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের একটি নতুন সংস্করণ উন্নয়নের উদ্যোগ নিয়েছে। নতুন এই সংস্করণে অনলাইন পেমেন্ট সুবিধা এবং ব্লকচেইনভিত্তিক রেকর্ড ট্র্যাকিংসহ উন্নত ডিজিটাল ফিচার থাকবে।
এ সম্পর্কিত তথ্য তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর (নারী আসন-১১) পাঠানো জন্ম ও মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদসহ স্থানীয় সরকার সেবাগুলোতে হয়রানি এবং দালাল চক্রের ভূমিকা দূরীকরণ বিষয়ক একটি লিখিত প্রশ্নের জবাবে আজ জানিয়েছেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সিস্টেমে অনলাইন পেমেন্ট সুবিধা থাকবে।’
তিনি আরও বলেন, ‘নতুন সিস্টেমে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্যের পরিবর্তন হলে তার লগ শনাক্ত করা যাবে। ফলে কোন পর্যায়ে তথ্য পরিবর্তন করা হয়েছে তা নির্ধারণ করা সহজ হবে।’
এলজিআরডি মন্ত্রী উল্লেখ করেছেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজ করতে এবং জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে।
তিনি আরো বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ কমাতে সারা দেশে নিবন্ধনকারীদের এবং সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন