প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. টিপু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এই সঙ্গত ঘটে।
নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি কিছুদিন আগে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
লোহাগড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে আনা হয়েছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
লোহাগড়া রেলওয়ে স্টेशনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলেই আমি জানিয়েছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন