ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি


জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি

জামায়াতে ইসলামী, যারা বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করেছে যে তিনি এটি চাননি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এই মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসের পেছনে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের হাত রয়েছে। রাশেদ খাঁন রবিবার (১১ অক্টোবর) তার ফেসবুক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

পোস্টে এনসিপির পক্ষ থেকে আয়াসের জন্য সহানুভূতি প্রকাশ করা হয়েছে, তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি জানান। রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, আসলে আয়াস কে এবং তাকে পরিচালনা করছে কে।

রাশেদ খাঁনের দাবি, ময়মনসিংহের উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের ধরন ও চেহারায় কিছু পরিবর্তন এনে জুলাই যোদ্ধা আয়াস পরিচয়ে সামনে এসেছে। তার বিরুদ্ধে পূর্বে প্রতারণার মামলা ছিল এবং সে মামলায় তিনি জেলও খেটেছেন বলে তিনি দাবি করেন। তিনি জানান, মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: এনসিপির তিন দাবি: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তি ও গণভোটের রায় বাস্তবায়ন

রবিবার আয়াসকে প্রিজন ভ্যান থেকে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে সব তথ্য মুছে ফেলার নির্দেশ দেওয়ার কথা শোনা গেছে। রাশেদ খাঁন প্রশ্ন করেন, তার হোয়াটসঅ্যাপে আসলে কী রয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য আয়াসকে চুনকালি কেনার টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি দাবি করেন, বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে এই আইনজীবী পৃষ্ঠপোষকতা করছেন।

রাশেদ খাঁনের অভিযোগ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে রক্ষা করার জন্যই আয়াসকে হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলা হয়েছে।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নূরুস সাবিহা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাবির পাহাড়ের একটি অঞ্চল হুথিদের দখলে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এই পাহাড় থেকে পুরো তাইজ শহরের ওপর নজর রাখা সম্ভব। ফলে হুথিদের অবস্থান সেখানে শক্তিশালী হলে শহরটির নিরাপত্তা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক অবস্থান বড় ধরনের চাপে পড়তে পারে।

আল-জাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি সানা থেকে জানিয়েছেন, তাইজের আশপাশে হুতিদের অগ্রযাত্রা রোধ করতে সৌদি আরবের বিমান হামলা অব্যাহত রয়েছে। শহরটির নিকটবর্তী পৌঁছানোর লক্ষ্যে হুথিরা তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে।

বাব আল-মান্দেব ঘিরেও সংঘাত

হুতিরা ইতোমধ্যে মোচা শহর এবং বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী ধুবাব জেলা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ওই অঞ্চলে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে। সৌদি আরবের বিমান সহায়তায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী ধুবাব ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে কিছু অগ্রগতি অর্জন করেছে। এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ইয়েমেনের চলমান যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক।

সাবির পাহাড় কেন গুরুত্বপূর্ণ

মোচা শহরের পূর্বদিকে এবং তাইজের দিকে অবস্থিত সাবির পাহাড়ের অবস্থান সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়টির ওপর থেকে তাইজ শহরের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। ফলে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে শহরের দিকে অগ্রসর হওয়া কিংবা প্রতিপক্ষের অবস্থানের ওপর চাপ সৃষ্টি করা সহজ হতে পারে।

পাহাড়ি এলাকার সব কটি গুরুত্বপূর্ণ জেলা হুথিদের নিয়ন্ত্রণে চলে গেলে তাইজ শহর দখলের পথ অনেকটাই সহজ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। শহরটি হারানো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের জন্য একটি বড় ধরনের সামরিক ও রাজনৈতিক ধাক্কা হবে।

তবে সাবির পাহাড়ের পুরো এলাকা হুথিদের নিয়ন্ত্রণে চলে গেছে কিংবা তাইজ শহর তাদের দখলে আসন্ন—এমন কোনো চূড়ান্ত তথ্য প্রদান করা হয়নি। সংঘর্ষের পরিস্থিতি এবং উভয় পক্ষের সামরিক অবস্থানের পরিবর্তনের ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: সউদীগামী হাজার হাজার যাত্রীর দুর্ভোগ চরমে, সকল ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: সউদীগামী হাজার হাজার যাত্রীর দুর্ভোগ চরমে, সকল ফ্লাইট বাতিল

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ফলে হতাহতের ঘটনায় আজ রাত ৩টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত তিন দিনে রিয়াদগামী প্রায় ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সউদীগামী এবং সউদী থেকে দেশে ছুটিতে আসার জন্য হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছানোর পর অনেকেই ফ্লাইট বাতিলের খবর পান। ফলে বিদেশে কর্মস্থলে ফিরে যাওয়ার অনিশ্চয়তার পাশাপাশি বাড়তি যাতায়াত ও থাকা খাওয়ার খরচের চাপেও পড়েছেন তারা।

রিয়াদগামী ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সউদীগামী হাজার হাজার কর্মী অনাহার ও অনিদ্রায় দিন কাটাচ্ছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে। কেউ কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে বিকাশে টাকা এনে নিজস্ব ব্যবস্থাপনায় বিমানবন্দরের আশপাশের হোটেলে উঠেছেন। অনেকের কাছে খাবারের টাকাও নেই। সউদীগামী আটকেপড়া এসব যাত্রীদের ফ্লাইট কবে নাগাদ চালু হবে তা’ কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফলে তারা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ সউদীগামী আটকে পড়া যাত্রীদের কোনো খোঁজ খবরও নিচ্ছে না বলে অভিযোগ উঠছে।

আমাদের উত্তরাস্থ সংবাদদাতা মাসুদ ভারভেজ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানান, নিরাপত্তাজনিত কারণে একের পর এক রিয়াদ, ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত হওয়ায় বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।

আজ ঢাকা থেকে সউদী আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে নির্ধারিত সময়ে সউদী আরব যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একের পর এক ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা, কর্মস্থলে যোগদান এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে বিঘœ ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিশেষ করে সউদী আরবে কর্মরত প্রবাসীদের কাছে ফিরে যাওয়া, নতুন কর্মস্থলে যোগদান কিংবা জরুরি প্রয়োজনে যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের জন্য এ পরিস্থিতি বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।

এর আগে শনিবার মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সউদী আরবের রিয়াদ ও জেদ্দা বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকায় আটকে পড়া হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। শনিবার থেকে এসব যাত্রী অনিশ্চয়তার মধ্যদিয়ে সময় পার করছেন। অনেকেই নির্ধারিত ফ্লাইটে সউদী যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে এসেছেন। কিন্ত আসার পর থেকে অপেক্ষার সময় কাটাচ্ছেন। সঙ্গে আছে হতাশাও। কারণ অনেকেরই কর্মক্ষেত্রে যোগদান, ভিসার মেয়াদ, জরুরি কাজসহ নানা সমস্যা রয়েছে।

কিন্ত হঠাৎ করে রিয়াদ বিমানবন্দরে এমন হামলা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমপক্ষে ফ্লাইট বাতিল করার খবর পাওয়া গেছে। এসব ফ্লাইটে প্রায় চার হাজার যাত্রীর সউদী আরবে যাওয়ার কথা ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সাউদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আকস্মিক ফ্লাইট বাতিল হওয়াতে নানা ধরনের সমস্যা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। একদিকে যেমন ঢাকা থেকে কোনো যাত্রীরা সউদী যেতে পারছেন না ঠিক তেমনি সেখান থেকেও যাত্রীরা আসতেও পারছেন না। পরিস্থিতি কবে ঠিক হয়ে ফ্লাইট স্বাভাবিক হবে সে বিষয়ে তারা কিছু জানতে পারছেন না। দেশের বিভিন্ন জেলা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে আসা অনেক যাত্রী ফ্লাইট বাতিলের খবর পেয়ে বিপাকে পড়েছেন। কবে ফ্লাইট চালু হবে, টিকিটের তারিখ কীভাবে পরিবর্তন করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় তারা। সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর আশঙ্কার পাশাপাশি নতুন করে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

রিয়াদগামী যাত্রী শাহ আলম বলেন, রিয়াদে যাওয়ার জন্য টিকিট কেটে গত আগস্টে দেশে এসেছিলেন তিনি। রোববার দুপুরে তার ফ্লাইট ছিল। কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন। শাহ আলম বলেন, সউদী আরবে তার কাজ রয়েছে। সময়মতো ফিরতে না পারলে সমস্যায় পড়তে হবে।

ফ্লাইটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হলে তাদের ভোগান্তি কিছুটা কমত। কিশোরগঞ্জ থেকে আসা যাত্রী হুমায়ুন আহমেদ অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী এখানে জড়ো হয়েছেন। একটা ঘিঞ্জি অবস্থা বিরাজ করছে। আসিফ আহমেদ নামের যাত্রী বলেন,

এয়ারলাইন্সগুলো ভালো কো-অপারেটিভ করছে না। কি করবো না করবো কিছু জানাচ্ছে না। এমনকি থাকার ব্যবস্থাও নাই। বিমানবন্দরে পোস্টার টাঙিয়ে ফ্লাইট বন্ধের কথা জানানো হয়েছে। ফ্লাইট চালু হলে টিকিট কার্যকর করা হবে বলে জানিয়ে পোস্টারে দেয়া নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সিলেটের বাসিন্দা রিয়াদগামী যাত্রী সানোয়ার বলেন, রোববার আমার ফ্লাইট ছিল। অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়েছে। কবে যেতে পারবো সেটা জানি না। সময়মতো না গেলে সমস্যায় পড়তে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার শরীফ উদ্দিন বলেন, সউদী যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। মুম্বই হয়ে রিয়াদে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্ত এখন আর হলো না। অনিশ্চয়তার মধ্যদিয়ে সময় পার করছি। আজ সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে রিয়াদগামী যাত্রীদের উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। কেউ টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এয়ারলাইনসের কাউন্টারে খোঁজ নিচ্ছিলেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী করণীয় জানার চেষ্টা করছিলেন।

ফ্লাইট বাতিলের পর বিকল্প যাত্রার নিশ্চয়তা না পাওয়ায় অনেকেই বুঝতে পারছিলেন না, কবে আবার সউদী আরবে যেতে পারবেন। আল আমিন নামের যাত্রী বলেন, মহাবিপদে পড়েছি। আমার মালিক কিছুদিন ধরে ফোন করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। কিন্ত যাওয়া হলো না। আমার বাড়ি বরিশালে, অনেক দূর। গাড়িতে যাতায়াতেও অনেক খরচ। এখানে বসে থাকলে তো অনেক সমস্যা। নোয়াখালী থেকে আসা যাত্রী আজাদ রহমান বলেন, নোয়াখালী থেকে এসেছি। এখন আবার নোয়াখালীতে ফিরে যেতে হলে যাওয়া-আসায় প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফ্লাইট চালু হলে যোগাযোগ করে টিকিটের ব্যবস্থা করতে বলা হয়েছে। এক্ষেত্রে নতুন টিকিটের জন্য টাকা লাগবে না বলেও জানানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের এ বিষয়ে অবহিত করছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সউদী আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৩টা পর্যন্ত বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ইএ৩৩৯ ও ইএ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। বিমানবন্দর জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখিত। এদিকে, আকিদায়ে খতমে নবুওয়ত বাংলাদেশের আমীর ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম ফরিদী আজ সোমবার এক বিবৃতিতে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রিয়াদ বেসামরিক বিমানবন্দর ও জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে হতিদের এমন যেকোনো হামলা আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং আঞ্চলিক শান্তির পরিপন্থী। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরীহ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে। প্রতিশোধ ও পাল্টাপাল্টি হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বেসামরিক স্থাপনা, বিমান চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মাওলানা সাইফুল ইসলাম ফরিদী বলেন, মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের বিকল্প নেই। আমরা সব ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নিরীহ মানুষের ওপর হামলার নিন্দা জানাই এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হুতি হামলার নিন্দা চীনের, সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


সৌদি আরবে হুতি হামলার নিন্দা চীনের, সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : চীন সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোর উপর হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দেশটি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘প্রাণহানির ঘটনায় আমরা হামলাগুলোর নিন্দা জানাই। একই সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বার্তা সংস্থা এএফপি বেইজিং থেকে এ তথ্য জানিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মতপার্থক্য ও বিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সাথে এ অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।’

রোববার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর এক দিন আগে ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি করা আরেকটি প্রাণঘাতী হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শনিবারের হামলাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনা ইয়েমেন যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে আসছে।

সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবারের হামলাতেও সেখানে তিনজন নিহত হন। পাশাপাশি, সৌদি আরবের তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসি’র উদ্যোগে নাগরিক বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসটিএস সৌন্দর্যবর্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ডিএসসিসি’র উদ্যোগে নাগরিক বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসটিএস সৌন্দর্যবর্ধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ সোমবার (১২ অক্টোবর) ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগ নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী প্রদানে ‘হারপিক’ ও ‘সাজেদা ফাউন্ডেশন’-এর সহযোগিতা প্রশংসনীয়।”

নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে। নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানালে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএসসিসি বলেন, ‘পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই ঢাকা শহর আমাদের সবার, আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী ও নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট। এসব উপকরণ পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করবে।

ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পালাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%