প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আবারও খেলাপি ঋণ বেড়ে গেছে। গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। মার্চ শেষে দেশে মোট খেলাপির পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে। গত তিন মাসে খেলাপির হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৬ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপির হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, মার্চে দেশে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ বেড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা হয়েছে। এ সময়ের মধ্যে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকায়। মার্চ মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন হলেও মূলত সুদ বৃদ্ধির ফলে মোট ঋণের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
এদিকে, নীতি সহায়তার মাধ্যমে দীর্ঘসময় ধরে খেলাপিদের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক প্রার্থী তাদের খেলাপি ঋণ পুনঃতফসিল করে নিয়েছেন।
যদিও এখনও খেলাপি ঋণ বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘খেলাপি ঋণ আদায় যেই পরিমাণে হওয়ার কথা ছিল, সেই মাত্রায় হয়নি। একই সময়ে খেলাপি ঋণের সুদ যুক্ত হয়ে পরিমাণ আরো বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘নীতি সহায়তার মাধ্যমে যারা ঋণ পুনঃতফসিল করেছেন তারা দুই বছরের গ্রেস পিরিয়ড নিয়েছেন। এই কারণে এখন আদায় হচ্ছেনা। দুই বছর পার হলে আদায়ের গতি ও পরিমাণ বাড়বে। একইভাবে নির্বাচনের আগে যারা ঋণ রিশিডিউল করেছেন তাদের মাত্র ২% শতাংশ ডাউনপেমেন্ট জমা দিয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ছিল। তখন মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছিল, যার টাকার অঙ্ক ছিল ছয় লাখ ৪৪ হাজার কোটি।
বিশেষ নীতি সহায়তার আওতায় বড় অংকের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করে দেওয়ার মাধ্যমে গত ডিসেম্বরে খেলাপি ঋণ কমিয়ে আনা হয়, যা দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায়। তবে এর তিন মাসের ব্যবধানেই খেলাপি ঋণের পরিমাণ আবার বেড়ে গেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন