প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে বিশেষ অভিযান চালিয়ে দুইটি জিআর মামলার এজাহারভুক্ত আসামি ও ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (১০ জুন) রাতে নগরীর নাজির মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোলাম নাসিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর-৬৫৬/২৪ ও জিআর-৫৫৮/২৪ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নোমান নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা। তিনি মো. নজরুল ইসলাম ও কানিজ ফাতেমার ছেলে এবং ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, নোমানের বিরুদ্ধে সিআর ও জিআরসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি জিআর মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি জিআর মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন